আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ২৬, ২০২০, ১২:২৮ অপরাহ্ণ
করোনায় প্রাণ গেলো সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতার
ঢাকা।। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর।ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

সোস্যাল মার্কেটিং কম্পানির সাথে যুক্ত নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহীর স্ত্রী।

অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম