আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: May 26, 2020, 1:23 pm
নীলফামারীতে ছয় র‍্যাব সদস্যসহ করোনায় আক্রান্ত আরও ৮
নীলফামারী সংবাদদাতা।। নীলফামারী জেলায় দিনে দিনে ক্রমান্বয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।এবার র‌্যাবের ৬ সদস্য সহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ রিপোর্ট সহ নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের ৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ।সোমবার(২৫মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্তের  রিপোর্ট পাওয়া গেছে।জেলায় এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডোমার উপজেলায় ৯ মাসের গর্ভবতী এক গৃহ্বধু ও সৈয়দপুর উপজেলার ১ জন রয়েছেন।




জেলায় এ পর্যন্ত ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৩৭, ডিমলায় ১৪,সৈয়দপুরে ১৪,ডোমারে ১১,জলঢাকায় ৮,কিশোরগঞ্জের ৮ জন । মৃত্যু বরন করেছেন ২ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে নিজ-নিজ বাড়ি ফিরে গেছেন ২৮ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম