আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 4:27 pm || প্রকাশের তারিখ: May 26, 2020, 7:09 pm
সিরাজগঞ্জে যাত্রী বোঝাই নৌকাডুবি, শিশুসহ ৩ মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ যাত্রী।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু সহ তিন জনের মরদেহ উদ্ধার করে। এছাড়াও জীবিত অবস্থায় আরও ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক।

ওসি আরো বলেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে। এছাড়াও উদ্ধার অভিযান অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম