আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 11:57 pm || প্রকাশের তারিখ: May 26, 2020, 7:20 pm
ঈদের দিন যুবককে হত্যা, দুইজন আটক
গাজীপুর।। গাজীপুরে ঈদের দিন সকালে রাব্বী বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ।

আটকরা হচ্ছেন; কুমিল্লার তিতাস উপজেলার কোড়াকান্দি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আঃ রাজ্জাক ওরফে ভাঙ্গারী রাজ্জাক (৩৫) গাজীপুর মহানগরের দক্ষিণ চত্বর চান্নার মাঠ এলাকার আব্দুল হাই এর ছেলে মনির হোসেন ওরফে চোরা বাবু (৩৬)। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ঈদের দিন সকাল ১০টার দিকে আটককৃত দুইজন ও তাদের সহযোগীরা গাড়ি চালক ওমর ফারুক রাব্বী বাবুকে ডেকে নিয়ে দক্ষিণ চত্বর এলাকার স্বপ্ননীড় আবাসিক প্রকল্পের কাছে একটি ফাঁকা বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী কুপিয়ে হত্যা পর ফেলে রেখে পালিয়ে যায় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা র‌্যাবের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান ওই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম