আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 4:13 pm || প্রকাশের তারিখ: May 26, 2020, 7:40 pm
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত এক
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন মিলন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার খালিশপুর-সাবদারপুর সড়কের গোবিন্দপুর গ্রামের পাকা রাস্তার উপর মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিলন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম।তিনি আরো জানান, নিহত মিলনের বাড়ি যশোরে। তিনি মোটর সাইকেলে করে কোটচাঁদপুর উপজেলার সুবোধী গ্রামের শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পাঁকা রাস্তার উপর মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম