আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:53 pm || প্রকাশের তারিখ: May 27, 2020, 1:10 pm
মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত আরো ৭ জন। নিহতরা হলো- মো. রাফি (৩৫), আলম বাদশা (২৫) ও ইমরান (২২)।

বুধবার সকালে, চরবাউশিয়া এলাকার মেঘনা-গোমতী সেতুর ঢালে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়। তারা কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

পুলিশ জানায়, আজ ভোরে ঢাকামুখী একটি মাইক্রোবাস মেঘনা-গোমতী সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।

আহত সাতজনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম