আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:52 pm || প্রকাশের তারিখ: May 27, 2020, 1:13 pm
ঝড়ে দেয়াল চাপায় প্রাণ গেলো ৪
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে কালবৈশাখী ঝড়ে প্রায় ৪০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জেলায় প্রবল বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়। ঝড়ে সদরসহ কালাই ও ক্ষেতলাল উপজেলার অন্তত ৪০টি গ্রামের দুই হাজার ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

ক্ষেতলালে মুরগির খামারের শেড ভেঙে প্রায় ৪০ হাজার মুরগি মারা গেছে। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষেতলাল উপজেলায় গাছের ঢাল ভেঙে ঘরের ওপর পড়লে, দেয়াল ধসে দুই শিশুসহ তার মায়ের মৃত্যু হয়। এছাড়া কালাই উপজেলায় দেয়াল ধসে আরও এক নারীর মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, শিল্পী বেগম, তার দুই সন্তান নেওয়াজ ও নিয়ামুল এবং কালাই উপজেলার মরিয়ম বেগম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম