প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 7:37 am || প্রকাশের তারিখ: May 27, 2020, 2:20 pm
ঈদ ও করোনায় ফাঁকা ব্যস্ত রাজধানী
মহসিন আজাদ।। করোনা সংক্রমণ এবং ঈদে প্রায় জনশূণ্য হয়ে পড়েছে রাজধানী ‘ঢাকা’। লকডাউনের শহর ঈদের আগে ক’দিন ব্যস্ত হলেও এখন আর নেই চিরচেনা সেই নগর।
টানা দু’মাস ধরে লকডাউনে পুরোদেশ। এরিমধ্যে বদলে গেছে ব্যস্ত নগরী ঢাকার চিত্র। এই লকডাউনের মধ্যেই কিছু যানবাহন চললেও ঈদের দ্বিতীয় দিনে প্রায় জনশূণ্য রাজধানী।
কোথাও নেই মানুষের জটলা ও কোলাহল। নগরীর প্রায় সব সড়কে যানবাহন শূণ্য। ফাঁকা সড়কে মাঝে-মাঝে ছুটছে কিছু ব্যক্তিগত যানবাহন। আর কিছু চলছে ভাড়ায়। তবে অভিযোগ আছে দ্বিগুন টাকা নেয়ার।
চিরচেনা ঢাকার অচেনা রুপে নগরবাসীও কার্যত গৃহবন্দি। এর মাঝেই যারা বেড়িয়েছেন অনেকটা বাধ্য হয়ে। তবে ফাঁকা নগরীতে ঘুরছেনও কেউ কেউ।