আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:36 am || প্রকাশের তারিখ: May 27, 2020, 2:30 pm
‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর আত্মহত্যা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল-এর অভিনেত্রী প্রেকশা মেহতা আত্মহত্যা করেছেন । মুম্বাইয়ের ইনদোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, লকডাউনের কারণে কোনো কাজ না থাকায় হতাশ হয়ে পড়েছিলেন প্রেকশা মেহতা। তবে প্রেকশার পারিবারিক সূত্র জানায়, একটি সুইসাইড নোট রেখে গেছেন প্রেক্ষা। তবে তাতে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেননি তিনি। মুম্বাইয়ে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে দেখে মধ্য প্রদেশের ইনদোরে নিজের বাড়িতে চলে আসেন তিনি। তবে অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ছিল বেদনাদায়ক। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্বপ্নদের মৃত্যু সব থেকে খারাপ!’

এদিকে প্রেক্ষার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে আরেক জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচা তিওয়ারি লিখেছেন, ‘মুখের হাসির পিছনে এমন অনেক কিছু লুকিয়ে থাকে, যা আমরা সহজে বুঝতে পারি না। প্রেক্ষার সর্বশেষ স্ট্যাটাসটি ছিল-স্বপ্নের মৃত্যু সবচেয়ে খারাপ!’

এর আগে ক্যান্সার যুদ্ধে হেরে গিয়ে গত ১০ মে মারা যান ‘ক্রাইম পেট্রোল’-এর আরেক অভিনেতা শাকিফ আনসারি। ক্রাইম পে্ট্রোল ছাড়াও,‘মেরি দুর্গা’, ‘লাল ইশক’-সহ আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী প্রেকশা ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম