প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 7:38 am || প্রকাশের তারিখ: May 27, 2020, 8:43 pm
ঢাকা।। আগামী ৩১শে মে থেকে সীমিত আকারে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে চালু হচ্ছে বাস, রেল, লঞ্চসহ সব রকমের গণপরিবহণ। বুধবার (২৭ মে) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি জানান, শুরুতে গণপরিবহণ বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে, পূর্বের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সব রকমের দোকানপাট খোলা থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিস্তারিত আসছে...