আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 2:14 am || প্রকাশের তারিখ: May 27, 2020, 11:39 pm
মনিরামপুরে পাগল পুত্রের হাতে প্রতিবন্ধী পিতা খুন
রিপন হোসেন সাজু,মনিরামপুর(যশোর)অফিস॥ যশোরের মনিরামপুরে পাগল পুত্রের হাতে প্রতিবন্ধী পিতা খুন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আটঘরা গ্রামের নিজ বাড়িতে পাগল পুত্রের শাবলের আঘাতে খুন হয় পিতা সাহেল উদ্দিন(৬৫)।সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি(সার্বিক) রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পিতাকে হত্যার দায়ে পুলিশ রাতেই ছেলে ইদ্রিস আলীকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে।

চলুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের বাসিন্দা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সরদার জানান, শারিরীক প্রতিবন্ধী সাহেল উদ্দিনের তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে ইদ্রিস আলী মেঝ। দীর্ঘদিন ধরে মস্তিষ্ক বিকৃতি থাকায় বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হলেও সে সুস্থ্য হয়নি। ফলে ইদ্রিসকে তার পিতা-মাতা বড়িতে সব সময় পায়ে শিকল বেঁধে রাখত।

ইদ্রিসের মা আয়জান বিবি জানান, ঈদের তিন থেকে ইদ্রিসের পায়ের শিকল খুলে দেয়া হয়। বুধবার দুপুরে ইদ্রিসের পিতা জোহরের নামাজ আদায়ের পর বাড়ির উঠানে বসে ছিলে। এ সময় ইদ্রিস আচমকা একটি লোহার শাবল দিয়ে তার পিতার মাথায় কয়েকটি আঘাত করে। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি(সার্বিক) রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পিতাকে হত্যার দায়ে পুলিশ এ সময় ছেলে ইদ্রিস আলীকে আটক এবং লাশ উদ্ধার করে। ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম