আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 8:28 pm || প্রকাশের তারিখ: May 28, 2020, 12:09 am
চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যক্তি গ্রেফতার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টাঙ্গাইলের গোপালপুরে ৪বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল (২৮) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।


বুধবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে কিছু কিনে দেয়ার লোভ দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে কৌশলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই শিশুটিন চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জুয়েলকে আটক করে। পরে তারা গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম