আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ২৮, ২০২০, ১:০৪ অপরাহ্ণ
ইউনাইটেড হাসপাতালে আগুন: সিআইডির তদন্ত কমিটি গঠন
ঢাকা।। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির তদন্ত দল। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা হচ্ছে। তবে পুলিশ জানায়, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

হাসপাতালে বর্ধিতাংশের করোনা ইউনিটে নিহত পাঁচজনের তিনজনই ছিল করোনা রোগী। এ কারণে চারজনকে এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। আরেকজনের মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামে।

এদিকে আগুন লেগে নিহতের ঘটনায় গুলশান থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। পরে হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম