আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 2:27 pm || প্রকাশের তারিখ: May 28, 2020, 1:12 pm
ঈদ শেষে ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক।। ঈদের ছুটি শেষে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকে মাদারিপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীর চাপে যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। করোনার ঝুঁকি নিয়েই গাদাগাদি করে নদী পার হচ্ছেন যাত্রীরা।

এদিকে, সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটেও দেখা গেছে ভিড়। গণপরিবহণ বন্ধ থাকায় দ্বিগুণ ভাড়ায় ছোট যানবাহনে ফিরছে মানুষ। ভোলার ইলিশা ফেরিঘাটেও রয়েছে রাজধানীমুখী মানুষের ভিড়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির সঙ্গে সাধারণ ছুটি শেষ হওয়ার ঘোষণায় আজ থেকে যাত্রীর চাপ আরো বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম