প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 1:48 pm || প্রকাশের তারিখ: May 29, 2020, 1:24 pm
করোনায় আক্রান্ত আশুলিয়া থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হলেন আশুলিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি)সহ আরও পাঁচ পুলিশ সদস্য।
শুক্রবার সকালে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু।
শনাক্ত অন্যরা হলেন- এসআই সাজ্জাদুর রহমান, ওয়ারলেস অপারেটর ফিরোজ, পুলিশ কনস্টেবল নুর আলম ও নারী কনস্টেবল সাবিনা আক্তার।
মোহাম্মদ রিজাউল হক (দিপু) জানান, শরীরে গত দুইতিন ধরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। পরে আজ শুক্রবার সকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৮৭ জনে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন ও ৬ জন মারা গেছেন।