প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 2:20 am || প্রকাশের তারিখ: May 29, 2020, 8:21 pm
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে সুবোধ মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে ও দলিদের আর্থিক সহযোগিতায় এস এম মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ২ শত ৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার শাড়ী, লুঙ্গি, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।
গত শনিবার দুপুরে এস এম মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাকক্ষে উক্ত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সুবোধ মিত্র ফাউন্ডেশন এবং এস এম মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. মিলন মিত্র। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।