আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 12:55 pm || প্রকাশের তারিখ: May 29, 2020, 9:49 pm
ত্রিশালে আরো দুই করোনা রোগী শনাক্ত
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা।। ময়মনসিংহ ত্রিশাল উপজেলার আরও দুইজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। তার হলেন ত্রিশাল উপজেলার ধাণীখোলা ইউপি’র ও বইলর ইউপি’র বাসিন্দা।

গত (২৭ মে) বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দুজনের পজিটিভ আসে বলে জানিয়েছেন, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।

তিনি আরও জানান, গত বুধবার ত্রিশাল উপজেলার চারজনকে করোনা সন্দেহ করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, করোনা আক্রান্তদের বাড়ি ও আশেপাশের বাড়িগুলো স্থানীয় জনপ্রতিধিদের সহযোগিতা লগডাউন করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম