আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 12:55 pm || প্রকাশের তারিখ: May 29, 2020, 9:56 pm
নৌকায় ত্রান নিয়ে হাজির ইউএনও!
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা।। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ছুটির দিনেও পিরোজপুরের  কাউখালীর প্রত্যন্ত গ্রামে সেবার নৌকা নিয়ে চাল ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী শুক্রবার সকালে (২৯মে) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা,জোলাগাতী,ফলইবুনিয়া এবং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামে গ্রামে সেবার নৌকায় ঘুরে নিজের হাতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করছেন কাউখালীর ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম.শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সিকদার মো.দেলোয়ার হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনার কারণে ঘরবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে নিজেই ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছি। ত্রাণ সামগ্রী উপজেলার সর্বত্র পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম