আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 12:05 pm || প্রকাশের তারিখ: May 30, 2020, 2:37 pm
অনলাইনে মিলবে ট্রেনের টিকেট, বন্ধ থাকবে কাউন্টার
ঢাকা।। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে পুরো টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। সব কাউন্টার বন্ধ থাকবে’

শনিবার দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শনিবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে ৮ জোড়া ট্রেন চললেও, দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরো ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনাভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে এখন থেকে কোনো ট্রেন থামবে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম