আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 11:50 pm || প্রকাশের তারিখ: May 31, 2020, 10:54 pm
শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে মনিরামপুরে ছাত্রদলের বৃক্ষ রোপন শুরু
মনিরামপুর(যশোর)অফিস।। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যশোরের মনিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়দাবাদী ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ফলদ ও ঔষধী গাছের চারা রোপন শুরু হয়েছে।কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির আলোকে রোববার মনিরামপুর সরকারি কলেজ, দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইব্রাহিম হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসাইন, শোভন, হানিফা, মিকাইল হোসেন, রাকিব হোসেন, রকি, কলেজ ছাত্রদলের মুস্তাফিজ মিঠু প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম