আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:02 am || প্রকাশের তারিখ: May 31, 2020, 11:20 pm
পিরোজপুরে আইসোলেশনে থাকা ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুর কোভিড-১৯ উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীণ এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা হাসপাতালের আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

মৃত ব্যক্তি মো: শাহজাহান শেখ (৫৮) পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার মৃত আনসার আলী শেখ পুত্র এবং সে পিরোজপুর বাজারের একজন চাল ব্যবসায়ী।

পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন জানান, আজ রোববার ১২ টার দিকে দিকে জ¦র , কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শাহজাহান শেখ চিকিৎসার নেয়ার জন্য হাসপাতালে আসে। পরে তার কোভিড-১৯ উপসর্গ আছে বিধায় কর্তব্যরত চিকিৎসক তাকে কে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীণ অবস্থায় আজ দুপুরে ১ টার দিকে দিকে সে মারা যায়।

আরএমও ডা. নিজাম উদ্দিন আরো জানান, মৃত ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের দাফনের স্বাস্থ্য বিধি মেনে পুলিশ মারা যাওয়া ব্যক্তির দাফনের প্রস্তুতি নিচ্ছে এবং তার বসত ঘর লকডাউনের প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম