আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:02 am || প্রকাশের তারিখ: May 31, 2020, 11:33 pm
এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে
ঝিনাইদহ সংবাদদাতা।। প্রতিবারের ন্যায় এবারও এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে অবস্থান করেছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন গোল্ডেন জিপিএ-৫সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। মোট ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

অন্যান্য বারের ন্যায় এ বছরও ফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম