আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 9:25 am || প্রকাশের তারিখ: June 1, 2020, 11:35 am
চালু হলো বিমানবন্দর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টানা দুই মাস বন্ধ থাকার পর কর্মচঞ্জল হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।সোমবার (১ জুন) থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ৩ রুটে প্লেন চলাচল শুরু হয়েছে। ফলে এদিন সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন যাত্রীরা।

করোনা প্রতিরোধের অংশ হিসেবে বিমানবন্দরে নানা পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে যাত্রীদের। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যাত্রীরা নির্দেশ মতো নির্ধারিত স্থানে দাঁড়াচ্ছেন কিনা, সেসব তদারকিতে কাজ করছেন বেবিচকের নিরাপত্তা কর্মীরা।

সোমবার সকালে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য বিধি মেনেই যাত্রীরা বিমানবন্দরে আসছে। শারীরিক দূরত্ব মেনেও টার্মিনালে প্রবেশ করছে যাত্রীরা। ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট সমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম