আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 9:25 am || প্রকাশের তারিখ: June 1, 2020, 11:58 am
বুধবার থেকে চলবে আরও ১১ জোড়া ট্রেন
ঢাকা।। করোনা ভাইরাস সুরক্ষায় দেশে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সীমিত পরিসরে চলাচল করছে ট্রেন। আপাতত সারা দেশে চলছে ৮ জোড়া ট্রেন। বুধবার থেকে যোগ হবে আরো ১১ জোড়া ট্রেন।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। স্টেশনে প্রবেশের ক্ষেত্রেও রাখা হয়েছে নানা সুরক্ষা ব্যবস্থা।  ভিড় এড়াতে সব টিকেটই অনলাইনে বিক্রি হচ্ছে।  তবে এ নিয়ে অভিযোগও আছে। করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পর গত ২৫শে মার্চ থেকে বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম