আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 11:50 pm || প্রকাশের তারিখ: June 1, 2020, 2:07 pm
মণিরামপুরে লীজের জমি ফিরিয়ে নিতে কৃষকদের মানববন্ধন
মণিরামপুর (যশোর) অফিস।। নিজেদের জমিতে গেলেই সন্ত্রাসী দিয়ে হুমকি দিচ্ছে। জমি লীজের ডিড (সময়) ৫ মাস মাস পার হলেও জোরপূর্বক কব্জায় রেখেছে অবৈধ মাছের ঘের মালিক সুলতান ও বাবু। কথাগুলো বলছিলেন যশোরের মণিরামপুরের বলধালী বিলের জমি মালিক আব্দুল বারিক। শুধু আব্দুল বারিক নন।

তার মতো কয়েকশ’ জমি মালিকও একই ভোগান্তিতে পড়েছেন। জমি মালিক শহীদ খাঁ বলেন, জমি উদ্ধারে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সুফল পায়নি’। গতকাল জমি ফিরিয়ে দেবার দাবিতে বলধালী বিল পাড়ে মানববন্ধন করেন ভূক্তভোগি কয়েকশ’ জমির মালিক।
ভূক্তভোগি জমি মালিকরা বলেন, ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকায় ৭ বছর মেয়াদী লীজ নেয়।

যা ২০১৯ সালের ২৯ ডিসেম্বর শেষ হলেও আজও জমি ছাড়েনি সুলতান ও বাবু। লীজের টাকা নিয়েও টালবাহানা করতো ঘের মালিক সুলতান ও বাবু। নিজেদের জমিতে গেলে সন্ত্রাসী দিয়ে মারপিট করা হয়। দেয়া হয় মামলার হুমকি। এসময় জমি মালিকরা জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম