আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: July 29, 2019, 8:56 am
ইংলিশদের বিপক্ষে টাইগার যুবাদের দাপুটে জয়
আমাদেরবাংলাদেশ ডেস্ক:ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ইংল্যান্ডের শেলটেনহ্যামে জয়ের জন্য ২৪৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮০ রানের মধ্যে দুই উইকেট হারায় টাইগার যুবারা। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ২০ ও  ও পারভেজ হোসেন ইমন ৩২ রান করে সাঁজঘরে ফেরেন।  মাহমুদুল হাসান জয় ৮১ রানের ইনিং থেলে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় ৭৫ ও শাহদাত হোসেন ১০ রানে অপরাজিত থাকেন। এতে ৪৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ২৪৫ রান করে যুবারা।  এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট তুলে নিয়েছে আকবার আলী নেতৃত্বাধীন দলটি।  এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় ৪ উইকেট ও তানজিম হাসান সাকিব পান দুটি উইকেট। এছাড়া একটি উইকেট তুলেছেন রাকিবুল হাসান।  বাংলাদেশ যুব দল মঙ্গলবার পঞ্চম ম্যাচ খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম