আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:43 am || প্রকাশের তারিখ: June 1, 2020, 11:06 pm
পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদা উপজেলায় বজ্রপাতে বাবা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ এলাকার মোহাম্মদ আলী ও তার ছেলে আনিসুর রহমান বাড়ির পাশে বোরো ধান কাটতেছিলেন।

এসময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে তারা অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চিলাপাড়া এলাকার মোহাম্মদ রিপন ইসলাম বাড়ির পাশের পুকুর থেকে হাঁস নিয়ে আসতে গেলে সেখানে বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম