আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: July 29, 2019, 9:01 am
হাজারীবাগে বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী নিহত
 আমাদেরবাংলাদেশ ডেস্ক:: রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার রাতে রাজধানীর হাজারীবাগে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব জানায় নিহত সুমন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের বাণিজ্য করে আসছিল। অভিযানের সময় সুমনকে আত্মসমর্পণ করতে বললে, সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় সুমন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম