আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:10 am || প্রকাশের তারিখ: June 2, 2020, 2:47 pm
যাত্রী সংকটে বাতিল ফ্লাইট
ঢাকা।। যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো ফ্লাইট পরিচালনা করবে না। বিমানের উপ মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তবে আগামীকাল বুধবার অভ্যন্তরীণ রুটে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।

তাহেরা খন্দকার বলেন, বুধবার সৈয়দপুর রুটে ২টি, সিলেট রুটে ১টি এবং চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া বিমানে যাত্রী সংকট কাটাতে ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। তবে কি পরিমাণ ভাড়া কমানো হবে এ বিষয়ে তিনি জানাতে পারেননি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে সোমবার (১ জুন) ফ্লাইট চালু করে বিমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম