আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:50 am || প্রকাশের তারিখ: June 2, 2020, 3:16 pm
এসএসিতে অকৃতকার্য হওয়ায় প্রাণ দিলো আরেক শিক্ষার্থী
হবিগঞ্জ সংবাদদাতা।। হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট( এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মনি আক্তার (১৮) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে।

সে লাখাই উপজেলার বেগুনাই-মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ।

স্থানীয় সূত্রে জানা যায়, (৩১ মে) রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফলে সে অকৃতকার্য হওয়ায় রাগে ও অপমানে সবার অগোচরে বিষপান করে।

দুপুর দেড়টায় পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম