আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:09 am || প্রকাশের তারিখ: June 2, 2020, 8:37 pm
কোভিড-১৯ আক্রান্তদের পুষ্টিকর খাদ্যসামগ্রী ও অনুদান পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্ত রোগিদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও অনুদান।


২ জুন, মঙ্গলবার বিকেল ৪টায় ফকিরহাটে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিবারের নিকট পুষ্টিকর খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার প্রমূখ।


এদিন ফকিরহাটের কাঠালতলা ও নলধার জয়পুরে আক্রান্ত দুই জনের পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।



ইতোপূর্বে আরও পাঁচ পরিবারের নিকট পুষ্টিকর খাবার ও অনুদানের অর্থ তুলে দেন বাগেরহাট জেলাপ্রশাসক মো. মামুনুর রশীদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম