আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 8:25 am || প্রকাশের তারিখ: June 3, 2020, 3:47 pm
ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
আর্ন্তজাতিক ডেস্ক।। ঘূর্ণিঝড় 'নিসর্গ' আঘাত হেনেছে ভারতের মুম্বাই সংলগ্ন এলাকায়। প্রায় ১০০ বছর পর এ এলাকায় কোন ঝড় আঘাত হানলো।

এরইমধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে মহারাষ্ট্রের থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকার অনেক জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। কোথাও কোথাও ঝড়ো বাতাসের সাথে প্রবল বর্ষণ দেখা দিয়েছে।
এর আগে মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৩০টি দল মোতায়েন করা হয়। উপকূলীয় এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ১ লাখ মানুষকে। করোনা সংক্রমণে মহারাষ্ট্র এমনিতেই বিধ্বস্ত হয়ে আছে। রাজ্যটিতে ৭০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সেখানে নিসর্গের তাণ্ডবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম