আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:30 am || প্রকাশের তারিখ: June 3, 2020, 4:49 pm
টিসিবির পন্য উপজেলা ও পৌরসভায় পৌছে দেওয়ার নির্দেশনা হাইকোর্টের
 ঢাকা।। সাত দিনের মধ্যে টিসিবির পণ্য ও দ্রব্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে উপজেলা পর্যায়ে ও পৌর এলাকায় পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


একইসাথে, টিসিবির পণ্য দেশের উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্রির বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানার জন্য আগামী ১১ই জুন জানাতে বলা হয়েছে।

সকালে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে এর আগে পহেলা জুন শুনানি শুরু করে আরও বিস্তারিত শুনানির জন্যে আজকের দিন ঠিক করে আদালত। আজ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে  রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম