আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:21 am || প্রকাশের তারিখ: June 3, 2020, 5:07 pm
কক্সবাজারে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

আজ বুধবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ২৪ মে কক্সবাজারের চকোরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় নির্যাতনের শিকার হন নুরুল আলম (৭২)। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে একদল বখাটে যুবক ঘটনাটি ঘটায়।

এ ঘটনার পর ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন চকোরিয়া থানায় মামলা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম