আটক মোকছেদুল মমিন মোয়াজ্জেম দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে অনলাইন ৭১ বাংলা টিভির হাকিমপুর উপজেলা প্রতিনিধি।
২০ বিজিবি কয়া সীমান্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মোকছেদুল মমিন মোয়াজ্জেম দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় ও অনলাইন ৭১ বাংলা টিভির সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বলে দাবি করে আসছেন।
কয়া সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করছে এক সাংবাদিক, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার শরীর তল্লাশি করলে ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
এসময় মোকছেদুল মমিন মোয়াজ্জেমকে আটক করলে তিনি সাংবাদিক পরিচয় দেন বলেও জানান ক্যাম্প কমান্ডার।
