আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 6:44 pm || প্রকাশের তারিখ: June 3, 2020, 8:49 pm
মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধীর মৃত্যু
মনিরামপুর(যশোর)অফিস।। যশোরের মনিরামপুরে বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত সরকার নামে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়। সুব্রত সরকার উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত সুকুমার সরকারের ছেলে। নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার হোসেন জানান, বুধবার সকাল থেকে সুব্রতের টিনের বাড়ি মেরামতের কাজ চলছিল।

বিকেল তিনটার দিকে মিস্ত্রীকে সহায়তা করতে ড্রিল মেশিনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় তার ছিড়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই সুব্রতের মৃত্যু হয়। সন্ধ্যারদিকে স্থানীয় শ্বশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম