আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:10 am || প্রকাশের তারিখ: June 4, 2020, 2:11 pm
নোয়াখালীতে করোনায় আরও দুইজনের মৃত্যু
নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ২২ জন। এছাড়া নতুন করে ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪১ জন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, গেল ৩১শে মে ,১ ও ২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়।

পরে ৩ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

৬৮৫ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন।

৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম