আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:10 am || প্রকাশের তারিখ: June 4, 2020, 2:17 pm
বাংলামোটরে বাস চাপায় মৃত্যু দুই
ঢাকা।। রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ নামে এক বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। পুলিশ সদস্যরা বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম