আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ৪, ২০২০, ২:২৭ অপরাহ্ণ
করোনায় রানা প্লাজা মালিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে সাভারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জনে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজের বাসায় তিনি মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেক কোভিড–19 রোগী ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম