আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 11:51 pm || প্রকাশের তারিখ: June 4, 2020, 4:47 pm
বেনাপোল বাজারে মাংসের দোকানে ম্যাজিস্টেডেরর জরিমানা
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল বাজারে ফুটপথের উপর খোলা আকাশের নিচে মাংস বিক্রির অভিযোগে ২মাংস ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভুমি) ও ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে তিনি এসময়, বাজারের মাংস ব্যবসায়ী সিরাজ কসায় ও আবু বাক্কাকে,১০০০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

খোরশেদ আলম জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রিয় ও অপরিস্কার ময়লার মধ্যে বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় মামলা নং-১৬২ ও-১৬৩ তাং৪/৫/২০ দায়ের করা হয়।

সবাইকে মাংসের মূল্য তালিকা প্রদর্শন ও পরিচ্ছন্ন খোলা আকাশের নিচে না বিক্রয়ের আদেশ দেওয়া হয়।সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম