প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 6:00 am || প্রকাশের তারিখ: June 4, 2020, 7:19 pm
নিজস্ব প্রতিবেদক।। যশোরের অভয়নগরে ধোপাদি এসএস কলেজের অপহৃত ছাত্র নুরুজ্জামান বাবুর লাশ অপহরণের ৩ দিন পর পুকুরে কচুরীপানার নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় নিহতের মোবাইল ও পরিহিত কাপড়।
বৃহস্পতিবার আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত কলেজ ছাত্রের লাশ অভয়নগরের বাবুর পোড়াখালী বাওড়ে কচুরীপানার নিচ থেকে উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর থানার রাজাপুর ইউনিয়নের মৃত ওদুদ পাটোয়ারীর ছেলে আ: রাজ্জাক এবং যশোরের পোড়াখালীর সরোয়ার খন্দকারের ছেলে মো: রিফাত হোসেন আউশ।
এর আগে গত সোমবার অভয়নগরের পোড়াখালী এলাকার বাসিন্দা ইমরান গাজীর একমাত্র ছেলে নুরুজ্জামান নিখোজ হয়। নিখোজের পর দিন ঐ কলেজ ছাত্রে বাবা অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পরে বাবুর বাবার মুঠোফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোনকল আসে।
মুক্তিপণ চাওয়া ব্যক্তির ফোনের তথ্যের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ এবং কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানের মাধ্যমে আ: রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ । এরপর রাজ্জাকের দেওয়া তথ্যের ভিত্তিতে মুক্তিপণ দাবি করা তার সহযোগী এবং নিহতের বন্ধু রিফাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
আটকের পরবর্তী তাদের দুজনের দেওয়া তথ্যে জানা যায় গত সোমবার রাতেই টাকার জন্য তাকে মেরে ফেলা হয় এবং তার লাশ কচুরীপানায় ডুবিয়ে রাখা হয়। পুীলশ আটকৃতদের কাছ থেকে নিহতের লাশ আজ সকালে শনাক্ত করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আটককৃতেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।