আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 8:21 pm || প্রকাশের তারিখ: June 4, 2020, 7:55 pm
আগামী ৮ জুন খুলছে জবি
জবি সংবাদদাতা।। দীর্ঘ ছুটি শেষে আগামী ৮ জুন খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা। সীমিত পরিসরে খোলা থাকবে অফিস।

বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে মুঠোফোন আলাপে প্রতিবেদককে এসব তথ্য জানান।

এসময় উপাচার্য বলেন, শুধু অফিসিয়াল কাজগুলো চালু রাখার জন্য সীমিত পরিসরে কার্যক্রম চলবে। আমাদের নতুন বিল্ডিং, ছাত্রীহলের কনস্ট্রাকশন চলছে, সেগুলো কিছু কাজ আছে, নতুন ক্যাম্পাসের অডিট ও কাগজপত্রের বিষয় আছে, সবমিলিয়ে অফিসিয়াল কাজকর্ম ৮ তারিখ থেকে শুরু হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম