প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: June 4, 2020, 9:14 pm
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে বজ্রপাতে সুকুমল সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা জুন) দুপুরে, সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামে ঝড়-বুষ্টির সময় নিজ বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কৃষক সুকুমল সরকার পূর্ব পারুলিয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে।
ওসি শাহরিয়ার খান জানান, দুপুরে মাঠে কাজ শেষে বাড়িতে ফিরে গোসল করতে গেলে বজ্রপাতে কৃষক সুকুমলের পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।