আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:36 am || প্রকাশের তারিখ: June 5, 2020, 1:46 pm
বাসায় থেকে কাজ করবে বাংলাদেশ ব্যাংকের ৫০ শতাংশ কর্মী
ঢাকা।। করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ব্যাংকের ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন। বাকি যারা অফিসে কাজ করবেন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১২ দফা নির্দেশনা মেনেই কাজ করবেন। দায়িত্ব পালনের রোস্টার করবেন প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসের বিভাগীয় প্রধান বা মহাব্যবস্থাপকগণ।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং শাখা অফিসের প্রধান নির্বাহী-মহাব্যবস্থাপক অফিসের কাজের গুরুত্ব বিবেচনায় ও বাস্তবতার নিরিখে সুষ্ঠুভাবে অফিস পরিচালনার নিমিত্তে পর্যায়ক্রমিক দায়িত্ব বন্টন ও রোস্টারিং করতে পারবেন।

এসময় যে সব কর্মকর্তা বাসায় অবস্থান করবেন তারা বাসা হতে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। আর যারা অফিসে স্বশরীরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন তারা লাঞ্চ সুবিধা পাবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম