আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 29, 2026, 1:26 am || প্রকাশের তারিখ: June 5, 2020, 1:50 pm
কুমিল্লায় করোনা আক্রান্ত আরও ১০৫, মৃত্যু ৩
কুমিল্লা সংবাদদাতা।। কুমিল্লা জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৮ জনে।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে কুমিল্লা শহরের চকবাজার ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে (কচুয়া নিবাসী) দুই জন এবং মুরাদনগরে একজনের মৃত্যুসহ তিনজনের হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৩৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে নয় হাজার ৫৫৬ জনের। এর মধ্যে এক হাজার ২৬৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবত মারা গেছেন মোট ৩৮ জন এবং সুস্থ হয়েছে মোট ১৮৪ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম