আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:36 am || প্রকাশের তারিখ: June 5, 2020, 1:55 pm
মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল
আমাদেরবাংলাদেশ অনলাইন।। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে তানভির শাকিল জয়।

তিনি জানিয়েছেন: আমার বাবার অস্ত্রোপচার সফল হয়েছে। আগামী দু’দিন তাকে অচেতন অবস্থায় আইসিইউতে রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এবং ডাক্তারের সঙ্গে কথা বলে বাবার শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।

এর আগে বুধবার রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্টোক হয় নাসিমের। সকালে সিএমএইচ এ নেওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় সম্ভব হয়নি।

গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম