আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ৫, ২০২০, ৯:০২ অপরাহ্ণ
দেশে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার
ঢাকা।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৮১১ জন।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি।  এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম