আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 2:39 am || প্রকাশের তারিখ: June 5, 2020, 9:09 pm
যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলো ১২৩ কর্মকর্তা
ঢাকা।। উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে জনপ্রশাসনের ১২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়ে শুক্রবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিবদের পদায়ন করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ১২৩ কর্মকর্তার মধ্যে ১১৭ জন প্রশাসন ও ৬ জন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম