আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: June 6, 2020, 7:23 pm
এমপি শেখ হেলাল উদ্দীনের  নির্দেশনায় বেদে সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদান
বাগেরহাট সংবাদদাতা :বাগেরহাটের চিতলমারীতে মরণঘাতি করোনা ভাইরাস সংক্রামণ রোধে দূর-দূরান্ত থেকে ছূটে আসা ১২ টি বেদে সম্প্রদায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৬০ থেকে ৭০ জন মানুষের জন্য এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাখেরগঞ্জ বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ায়ারম্যান অশোক কুমার বড়াল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, দেশে মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তিনি সরকারি নির্দেশ ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছেন। এই মুহুর্তে প্রধান কাজ হলো সংক্রমণ ঠেকাতে সব শ্রেণী-পেশার মানুষকে ঘরে রাখা এবং কর্মহীন হতদরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দেয়া। তারই অংশ হিসেবে দূর-দূরান্ত থেকে ছূটে আসা ১২ টি বেদে সম্প্রদায়ের ৬০ থেকে ৭০ জন সদস্যর জন্য ১৪ দিনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম