আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:58 am || প্রকাশের তারিখ: June 7, 2020, 10:27 pm
পরকীয়া প্রেমে আন্ডকোষ চেপে হত্যার শিকার যুবক: আটক প্রেমিকাসহ ৩
নিজস্ব প্রতিবেদক।। যশোরে পরকীয়ার জেরে হত্যার শিকার বিপুল হোসেন (৩৫) এর বস্তাবন্দি লাশ একদিন পর নির্জন স্তুপ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

শনিবার বিকেলে নিহত বিপুলের লাশ উদ্ধার করা হয়। নিহত বিপুর হোসেন যশোরের চৌগাছা থানার হিজলী এলাকার জামাল হকের ছেলে।

এ ঘটনায় আটককৃতরা হলেন, যশোরের চৌগাছা এলাকার আবু শামার ছেলে মো: সবুজ হোসেন (১৯), যশোরের হিজলী এলাকার আবু শামারের স্ত্রী মোছা: ফুলবানু বেগম ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো: তুহিন (২৫)।

জানা যায়, নিহত বিপুলের সাথে ফুলবানুর তিন বছরের অধিক সময় পরকীয়া প্রেমের ও দৈহিক সম্পর্ক ছিল। তাদের এ অনৈতিক কর্মকান্ড ফুলবানুর ছেলে সবুজ দেখে ফেলে । এক পর্যায়ে সতর্ক করা হলেও সেটি প্রত্যাখান করে বিপুল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকপ্লনা করে ফুলবানুর ছেলে এবং ভগ্নিপতি। এক পর্যায়ে গত ৪ মে রাতে তারা দুজন মিলে বিপুলকে গরুর কিনার কথা জানিয়ে ডেকে বাহিরে নিয়ে এসে শ্বাসরোধ করে এবং মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এসময় আন্ডকোষের চাপ দিয়ে হত্যা করে বিপুলকে বেড় গোবিন্দপুর নামক স্থানে বস্তাবন্দি অবস্থায় ফেলে আসে।

নিহত বিপুলের ছেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির মাধ্যমে লাশ ‍উদ্ধার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় নিহতে মুঠোফোনটিও। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও চটের বস্তা।

ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম